জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

২য় ধাপে সিলেট আসছে ‘পিংক বাস’


প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬, ১০:২৮:১৪ অপরাহ্ন

হুমায়ুন চত্বর টু শাবি রুটে চালুর সম্ভাবনা

এমজেএইচ জামিল : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রথম ধাপে দেশের তিন শহরে ‘পিংক বাস’ সার্ভিস চালু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে ১৪টি বাস নিয়ে এই বিশেষ সেবা শুরু হওয়ার পর এবার দ্বিতীয় ধাপে সিলেটসহ আরও কয়েকটি শহরে তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে অন্তত একটি ‘পিংক বাস’ চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। প্রাথমিকভাবে হুমায়ুন রশীদ চত্বর থেকে বন্দরবাজার, আম্বরখানা হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রুটটি বিবেচনায় রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার রুকনোজ্জামান বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বিতীয় ধাপে সিলেটে অন্তত একটি মহিলা বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। তবে কবে থেকে এ সেবা চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

যে রুটে হতে পারে সিলেটের প্রথম পিংক বাস:
বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে সম্ভাব্য রুট নির্ধারণের কাজ চলছে। এর মধ্যে হুমায়ুন রশীদ চত্বর থেকে বন্দরবাজার ও আম্বরখানা হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রুটটি প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। এই রুট চালু হলে দক্ষিণ সুরমা, নগরীর কেন্দ্রীয় এলাকা ও শাবিপ্রবির মধ্যে চলাচলকারী নারী শিক্ষার্থী, চাকরিজীবী ও অন্যান্য নারী যাত্রীরা আলাদা গণপরিবহনের সুবিধা পাবেন।

জানা গেছে, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি পথে মোট ১৪টি বাস চলাচল শুরু করেছে। এর মধ্যে ঢাকার ১০টি পথে ১০টি, বগুড়ার দুটি পথে দুটি এবং চট্টগ্রামের একটি পথে দুটি বাস রয়েছে। তিন শহরে মোট ১৩৪টি স্থানে এসব বাস থামবে। এর মধ্যে ঢাকায় ১০৬টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ রয়েছে।

বিআরটিসি জানিয়েছে, বাসে ই-টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ভাড়ার তালিকা বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য কয়েকটি বাসে সিসি ক্যামেরা এবং প্রতিটি বাসে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাসে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যমান সম্পদ ব্যবহার করে সীমিত পরিসরে পিংক বাস সার্ভিস চালু করা হলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে ৫০টি বাস চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বিআরটিসি। এ ছাড়া ভবিষ্যতে ২০০টি ইলেকট্রিক (ইভি) বাস আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগ ও শহরেও নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রথম ধাপে চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো-বাসের চালক, সহকারী ও ভাড়া আদায়কারী হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন। বাসে যাত্রী থাকবেন শুধু নারী। গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি নারী চালকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সিলেটে অপেক্ষা বাস্তবায়নের:
সিলেটে দ্বিতীয় ধাপে পিংক বাস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নারী যাত্রী ও শিক্ষার্থীরা। তবে শুধু বাস চালু করলেই হবে না-নিয়মিত ও নির্ধারিত সময়ে চলাচল, পর্যাপ্ত স্টপেজ, সঠিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাঁদের। কারণ, অতীতে দেশে মহিলা বাস সার্ভিস চালু হলেও অনিয়মিত চলাচল ও দুর্বল ব্যবস্থাপনার কারণে তা প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার যেন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন নারী যাত্রীরা।

সিলেটে সম্ভাব্যতা যাচাই শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই বাস চালুর সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিআরটিসি সিলেট ডিপো। ফলে প্রথম ধাপে তিন শহরে পিংক বাস চালুর পর এখন সিলেটবাসীর অপেক্ষা-কবে নগরীর সড়কে দেখা মিলবে নারীদের জন্য নির্ধারিত প্রথম পিংক বাসের।

প্রচ্ছদ এর আরও খবর
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ

বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম

সর্বশেষ সংবাদ
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top