জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৯:৪৩:৪৬ অপরাহ্ন

হাসপাতালে আরো ১৩১

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৮৮ জনই রয়েছে। অন্যদিকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, রাজীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১, রাজীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, নর্থ ইস্ট হাসপাতালে ছয়, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। শনাক্তের দিক থেকে সুনামগঞ্জেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গে মারা যাওয়া ৮ মাস বয়সী শিশুর নাম নিহান। সে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১৪০ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩০ জন।

জেলাভিত্তিক হিসাবে, এপর্যন্ত সিলেটে ৫৪, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জে সংখ্যা সবচেয়ে বেশি।

প্রচ্ছদ এর আরও খবর
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top