জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

কাজে লাগাতে হবে মক্কাচুক্তির সুযোগ


প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯:০৩ অপরাহ্ন

সম্প্রতি বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোন ঝুঁকি দেখছে না ঢাকা। তিনি এ ব্যাপারে আগে ভাগে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেছেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা। তিনি মক্কা চুক্তিকে এতোটাই গুরুত্ব দিয়েছেন যে, সেই চুক্তির সাথে বাংলাদেশের টিকে থাকার বিষয় জড়িত বলে ইংগিত দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ইংগিত অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ বিদ্যমান, যা পর্যালোচনার দাবি রাখে।
লক্ষণীয় যে, সৌদী আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশে যে আলোচনা চলছে তা এখন আর কেবল কূটনৈতিক গুঞ্জন নয়। ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেছেন, এই চুক্তি ‘বিশ^ মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা’ এবং ‘মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়’। বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাংলাদেশের ৪ টি বড়ো কৌশলগত সুবিধার দুয়ার খুলে দিতে পারে। এই সুবিধাগুলোর অন্যতম হচ্ছে, প্রতিরক্ষা ও নিরাপত্তায় উন্নতির বিষয়টি। মক্কা চুক্তির মূলনীতি হলো ন্যাটোর মতো ‘একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা। বাংলাদেশের মতো একটি দেশ যার ভারত ও মিয়ানমারের সাথে দীর্ঘ সীমান্ত ও বহুবিধ সমস্যা আছে, তার জন্য এটি একটি বিশাল কৌশলগত ছাতা হতে পারে।
এই চুক্তির বলে বাংলাদেশের পক্ষে তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি, সামরিক শিল্প, সৌদী আর্থিক ও নৈতিক সহায়তা এবং পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতা ও পারমাণবিক সক্ষমতার সুরক্ষা পাওয়া যাবে। এই জোট শুধু একটি নিছক সামরিক জোট নয়। সৌদীআরব বিশে^র বৃহত্তম তেল রফতানিকারক এবং দেশটি বাংলাদেশের প্রায় অর্ধ কোটি শ্রমিকের কর্মস্থল তথা প্রবাসী রেমিট্যান্সের অন্যতম উৎস।
এছাড়া তুরস্ক বাংলাদেশের তৈরী পোশাক ও ওষুধের থেকে কম খরচে প্রতিরক্ষা সরঞ্জাম পাবে এবং পাকিস্তানের সাথে বাণিজ্যিক তৈরীর সুযোগ বাড়বে। মধ্যপ্রাচ্যে এদেশের শ্রমিকরা আরও শক্তিশালী কূটনৈতিক সুরক্ষা পাবে। মক্কা চুক্তি বাংলাদেশের কূটনৈতিক ওজন বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। এতোদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল মূলত: ভারত নির্ভর। মক্কা চুক্তি বাংলাদেশকে সেই ‘একমুখী নির্ভরতা’ থেকে বের করে আনবে। সৌদী-তুরস্ক-পাকিস্তান জোটে বাংলাদেশ হবে চতুর্থ এবং দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি। ফলে ওআইসি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
বলা বাহুল্য, বাংলাদেশ বিশে^র তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্বেও মুসলিম বিশে^র নিরাপত্তা ইস্যুতে আমাদের তেমন কোন ভূমিকা ছিলো না বললেই চলে। মক্কা চুক্তি বাংলাদেশকে সেই সুযোগ দেবে। তবে এক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া, পশ্চিমা বিশে^র দৃষ্টিভঙ্গী ও সামরিক জোটের দায়বদ্ধতার মতো ঝুঁকি আছে। কিন্তু একথাও সত্য যে, বিশ^ রাজনীতি এখন আর আগের মত নেই। সার্ক অচল, বিমসটেক ধীর এবং কোয়াড ও ব্রিকস সবাই জোট বাঁধছে। সেই বাস্তবতায় নিরপেক্ষ থাকা মানে পিছিয়ে পড়া। এ অবস্থায় সচেতন ও অভিজ্ঞ মহল মনে করেন, সরকারকে উপরোক্ত সুবিধাগুলো, সামনে রেখে একটি সাহসী ও হিসেবী সিদ্ধান্ত নিতে হবে। মক্কা চুক্তি বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং একটি বড় সুযোগ, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভূতপূর্ব সুযোগ।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top