জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিন মৃত্যুহীন গেলেও হামের প্রকোপে স্বস্তি নেই। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের সর্বোচ্চ ১৮০ জন। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন সন্দেহজনক হাম রোগী।

বুধবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৮০ জনের মধ্যে ৫৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ৩ জন জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১৬১ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৮৮ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৬ জন নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে, ২৬ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন মাউন্ট এডোরা হাসপাতালে এবং বাকিরা বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও চলতি বছরে হাম ও হাম-উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১৫৯ জনে রয়েছে। এর মধ্যে ১৪৯ জন সন্দেহজনক হাম রোগে এবং ১০ জন নিশ্চিত হাম রোগে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের মৃত্যুর তথ্যে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬০ জন ও নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৬৪ জন, হবিগঞ্জে ১৮ ও ৪ জনসহ ২২ জন, মৌলভীবাজারে ১৬ ও ১ জনসহ ১৭ জন এবং সুনামগঞ্জে ৫৫ ও ১ জনসহ ৫৬ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ১৮০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা চলতি বছরের সর্বোচ্চ। নতুন নিশ্চিত রোগী ও মৃত্যু না থাকলেও বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর হামের চাপ এখনো কমেনি।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া

সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া

ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা

ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা

প্রবাসী আয়ে স্বস্তি

প্রবাসী আয়ে স্বস্তি

সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি

সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি

সর্বশেষ সংবাদ
সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া
সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া
ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশব্যাপী বৃষ্টির আভাস
দেশব্যাপী বৃষ্টির আভাস
প্রবাসী আয়ে স্বস্তি
প্রবাসী আয়ে স্বস্তি
ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 
ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 
শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ : জটিলতার সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০
মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ : জটিলতার সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : প্রমাণ না মিললেও ১৩ বছর কারাগারে এনামুল
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : প্রমাণ না মিললেও ১৩ বছর কারাগারে এনামুল
সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬
সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে : ফখরুল ইসলাম
কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে : ফখরুল ইসলাম
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top