জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ : জটিলতার সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২:১৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর থেকে বাংলাদেশ হাইকমিশনে প্রায় ৪৫০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৩০টির বেশি অভিযোগ নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় সমাধান করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেতন বিলম্ব বা বকেয়া, ভিসা নবায়ন, নিয়োগসংক্রান্ত জটিলতা এবং কর্মসংস্থান নিয়ে বিরোধ। মালয়েশিয়ায় আসার আগে বড় অঙ্কের অর্থ ব্যয় করে ঋণগ্রস্ত হওয়া শ্রমিকদের অনেকেই পরবর্তীতে প্রতিশ্রুত চাকরি বা বেতন না পেয়ে আরও আর্থিক সংকটে পড়ছেন।
একাধিক বাংলাদেশি শ্রমিক জানান, দেশে থেকে চাকরি, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, মালয়েশিয়ায় আসার পর অনেক ক্ষেত্রে তার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায় না। বেতন বা চাকরির শর্ত নিয়ে সমস্যা দেখা দিলেও কোথায় দ্রুত প্রতিকার পাওয়া যাবে, তা অনেক শ্রমিক শুরুতে বুঝতে পারেন না।
শ্রমিকদের মতে, নিয়োগের সময় চাকরির শর্ত, বেতন ও অন্যান্য সুবিধা লিখিত ও যাচাইযোগ্যভাবে নিশ্চিত করা গেলে অনেক বিরোধ এড়ানো সম্ভব। একই সঙ্গে নিয়োগকর্তা পরিবর্তন, বেতন বকেয়া কিংবা ভিসা জটিলতার ক্ষেত্রে দ্রুত অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
কমিউনিটি নেতারা বলছেন, সমস্যা দেখা দেওয়ার পর প্রতিকারের পাশাপাশি নিয়োগের শুরুতেই অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি জরুরি। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে চাকরির ধরন, বেতন, কর্মস্থল, আবাসন ও নিয়োগকর্তাসহ সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
এদিকে, গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাংয়ে রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স (আরবিএ) আয়োজিত ‘কমিটমেন্ট থেকে অ্যাকশন: সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার যথাযথ পর্যালোচনার সর্বোত্তম চর্চা’ শীর্ষক প্যানেল আলোচনায় অভিবাসী কর্মীদের সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও সর্বোত্তম চর্চা তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন।
আলোচনায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা অভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিযোগের সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিতকরণ, কল্যাণমূলক সহায়তা এবং মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে হাইকমিশন কাজ করছে।
প্রায় ৪৫০টি অভিযোগের মধ্যে ৩৩০টির বেশি নিষ্পত্তি হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে হাইকমিশন। তবে বাকি অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই শ্রমিকের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে শ্রমিকদের আর্থিক ক্ষতি কমার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রতি আস্থা ও সুনাম আরও বাড়বে।

প্রবাস এর আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
কাতারে কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস দ্বিতীয়
কাতারে কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস দ্বিতীয়
২৫ বছরের যুদ্ধে নিহত ৪৫ লাখ : বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ
২৫ বছরের যুদ্ধে নিহত ৪৫ লাখ : বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ
সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া
সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া
ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
ফের উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশব্যাপী বৃষ্টির আভাস
দেশব্যাপী বৃষ্টির আভাস
প্রবাসী আয়ে স্বস্তি
প্রবাসী আয়ে স্বস্তি
ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 
ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 
শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ : জটিলতার সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০
মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ : জটিলতার সাড়ে ৪০০ অভিযোগ, সমাধান ৩৩০
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : প্রমাণ না মিললেও ১৩ বছর কারাগারে এনামুল
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : প্রমাণ না মিললেও ১৩ বছর কারাগারে এনামুল
সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬
সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top