জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

সিলেটের ক্রীড়াকাশে অ্যাডহকের ছায়া


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫:৩১ অপরাহ্ন

এবার বিভাগীয় ক্রীড়া সংস্থায়ও ৭ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার : সিলেটের ক্রীড়াকাশে এখন অ্যাডহকের ছায়া। অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু, নির্বাচিত বিএনপি সরকারের সময়েও ক্রীড়া সংস্থাগুলো সাময়িক ব্যবস্থার গোলকধাঁধায়। এবার সেই আবর্তে জড়াল বিভাগীয় ক্রীড়া সংস্থাও।
জেলা ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণার তিনদিনের মাথায় এবার সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে বিভাগীয় ক্রীড়া সংস্থার ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাানো হয়েছে।
নবগঠিত এই আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫), ২ (৪) ও ৮-এর ক্ষমতাবলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে পরবর্তী নির্বাচনের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ১৯ জুন অন্তর্বর্তী সরকারের সময়েও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিলো। বিভাগীয় কমিশনারকে আহবায়ক এবং যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালককে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়েছিলো।
দিন বদলের গান গেয়ে সেই কমিটি দায়িত্ব নিয়েছিলো ঠিকই, কিন্তু সংস্থাকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে ব্যর্থ হয়েছিলো। একইভাবে ব্যর্থ হয়েছিলো জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিও।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সেই অ্যাডহক কমিটির অন্য সদস্যরা ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সিলেট জেলা দল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান।
ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে কমিটিতে ছিলেন স্থানীয় দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন নাইম শেহজাদ।
এর আগে ৭ সেপ্টেম্বর সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক, সিলেটকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়ে।
এ কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রীড়াঙ্গনের অনেকেই বলছেন, নিয়মের চেনা সবুজ গালিচায় এখন অনিশ্চয়তার ধূলিঝড়। ক্রীড়াঙ্গনের সুনীল আকাশে জমেছে এক অদ্ভুত মেঘ-যার নাম ‘অ্যাডহক ছায়া’। যেখানে থাকার কথা ছিল সুদূরপ্রসারী পরিকল্পনার রোদ, সেখানে আজ জেঁকে বসেছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার এক সাময়িক কুয়াশা। আর এটা চলছে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই। নির্বাচনের গণতান্ত্রিক উৎসব দীর্ঘদিন থেকেই আড়ালে।
তবে তাদের আশা, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমেই স্থায়িত্বের খরা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সিলেটের ক্রীড়া সংস্থাগুলো। নয়তো ‘সাময়িক’ ছায়ার নিচে ঢাকা পড়ে যাবে ক্রীড়াঙ্গনের ভবিষ্যত।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top