জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রবাসী আয়ে স্বস্তি

প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ২২০ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে। এর মধ্যে আগস্টে প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ ২২ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ডলার প্রবাসী আয়, যা আগের বছরের মার্চের ৩৩০ কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। এপ্রিলে আসে ৩১৩ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি।
মে মাসে প্রবাসীরা পাঠান ৩৪৩ কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। জুনে প্রবাসী আয় প্রায় স্থিতিশীল ছিল। এ মাসে আসে ২৮১ কোটি ডলার, যা আগের বছরের জুনে ছিল ২৮২ কোটি ডলার।
জুলাইয়ে আবার প্রবৃদ্ধির ধারা জোরালো হয়। এ মাসে দেশে আসে ২৮৬ কোটি ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি। আগস্টে আসে ২৯৬ কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের ২৪২ কোটি ডলারের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। ফলে ছয় মাসের মধ্যে আগস্টেই সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে।
ছয় মাসে দেশে প্রবাসী আয়ের প্রধান উৎস দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল সৌদি আরব। দেশটি থেকে এসেছে ৩০৮ কোটি ৮ লাখ ৫০ হাজার ডলার। এরপর যুক্তরাজ্য থেকে ২৯৪ কোটি ২ লাখ ৭০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৬ কোটি ৭২ লাখ ২০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১৭১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ১৪৮ কোটি ৭০ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।
চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই পাঁচ দেশ থেকেই বাংলাদেশ পেয়েছে মোট ১ হাজার ১৫০ কোটি ডলার প্রবাসী আয়, যা এ সময়ে দেশে আসা মোট রেমিট্যান্সের প্রায় ৬০ দশমিক ৭ শতাংশ। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বহিঃখাতের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি বৈধ ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার মাধ্যমে কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

প্রচ্ছদ এর আরও খবর
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট

সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব

সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
মৌলভীবাজারে স্বনন সাহিত্য পুরস্কার প্রদান
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী আন্দোলনের ১৪ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ উদ্বোধন
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
সিলেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: দালাল-এজেন্সির দাপট
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
সিলেটে শিক্ষা প্রসারে সিলেট ইসলামিক সোসাইটির ভূমিকা প্রশংসনীয় : লিডিং ইউনিভার্সিটির ভিসি
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
নগরীর যেসব এলাকায় কালও থাকবে না বিদ্যুৎ
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জ-মৌলভীবাজারে বিজিবি’র কোটি টাকার চোরাইপণ্য জব্দ
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
কোম্পানীগঞ্জে বিদেশি মদ-এসকাফসহ আটক ২
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top