জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯:১৪ অপরাহ্ন

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির বার্তা সবখানে পৌঁছে দিতে হবে। সিলেটে তিন দিনব্যাপী ‘ইউথ লিডারশিপ ট্রেনিং-ব্যাচ ১৩১১’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

তরুণদের মাঝে বাস্তবমুখী নেতৃত্বের বিকাশ, সামাজিক মূল্যবোধের চর্চা এবং অহিংস ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের দৃপ্ত অঙ্গীকার নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের মিলনায়তনে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা নিবিড় এই প্রশিক্ষণে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সম্ভাবনাময় তরুণ প্রতিনিধি অংশ নেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে তরুণ নেতৃত্বের প্রভাব ও প্রসার, ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সমাজে ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা ও প্রায়োগিক সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষণে ফেসিলেটর হিসেবে সেশন পরিচালনা করেন জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) তামিম রাহমান চৌধুরী, সাবেক জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (ময়মনসিংহ) সোলেমান শেখ, সাবেক যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) দুর্জয় রায়, সাবেক যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) তামান্না আক্তার, ফেসিলেটর তাজকিয়া ফারহানা, জাতীয় ফোরাম সদস্য ও আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট) মো. এহসান মাজিদ সাদি, সিলেট জেলা সমন্বয়কারী ও ফোর্ব ইয়ুথ নেটওয়ার্কের সমন্বয়কারী তাহসিনা আক্তার রিমা এবং শাবিপ্রবির যুগ্ম জেলা সমন্বয়কারী রুহিল মাদিনি মিম।

প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ ইয়ুথ লিডাররা উপস্থিত থেকে তরুণদের অনুপ্রাণিত করেন। পুরো আয়োজনে ট্রেনিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট জেলার যুগ্ম জেলা সমন্বয়কারী হাবিবুর রহমান তানভির।

প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন দিনে বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার এবং তৃতীয় দিনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান খান।

শুক্রবার সমাপনী দিনে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্ব সিলেট জেলা ফোরামের সভাপতি প্রফেসর আবুল কাশেম, ফোর্ব সিলেট জেলা ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সল আহমদ বাবলু এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণরা পরবর্তীতে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’-এর সাথে বিভিন্ন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক

জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক

শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল

শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল

বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 

বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top