বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় দেশ বিরোধী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার সন্ধ্যায় পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বিএনপি নেতা আলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।





