জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা রিপন আহমদকে আটকের পর সিএনজি চুরি মামলায় আদালতে পাঠানোর প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার দিবাগত রাতে রাজনগর থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মৌলভীবাজার-রাজনগর-সিলেট ও মৌলভীবাজার-কুলাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, রোববার রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে টেংরা ইউনিয়নের যুবদল নেতা ও ব্যবসায়ী রিপন আহমদ এবং আরেক কর্মী রামিম আহমদ অভিযোগ করেন, কলেজ পয়েন্ট এলাকায় একটি গাড়ি তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছে। পরে তারা গাড়িটির পিছু নিয়ে গোবিন্দবাটি এলাকায় গতিরোধ করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন। এ সময় রিপন আহমদের বিরুদ্ধে তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পুলিশ রিপন আহমদ (৩০) ও রামিম আহমদ (১৮)কে আটক করে থানায় নিয়ে আসে।
পরে বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে মুচলেকার মাধ্যমে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাতে রাজি হয়নি। পরদিন রিপন আহমদ ও রামিম আহমদকে একটি সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে রিপন আহমদকে সিএনজি চুরির মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাতে রাজনগর থানা ঘেরাও করেন। তারা সড়ক অবরোধও করেন।
খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনসহ নেতাকর্মীরা থানায় যান। পরে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ড উত্তরের গণসংযোগ
খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ড উত্তরের গণসংযোগ
পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 
পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 
যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top