জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৫:৪৮:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বঙ্গোপসাগরে টহলের সময় মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের মধ্যে পাচারকারী চক্রের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। নৌবাহিনী গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার ৭৬ জনের মধ্যে ১১ জন পাচারকারী চক্রের সদস্য। বাকি ৬৫ জন ভুক্তভোগী, যাদের প্রতারণার মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস খালিদ বিন ওয়ালিদ’ এই উদ্ধার অভিযান চালায়।
নৌবাহিনী জানায়, ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের ট্রলারকে ভাসতে দেখে। মাছ ধরার ট্রলারটি সাহায্য করতে এগিয়ে গেলে তাতে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর এফভি ক্রিস্টাল-১ বিষয়টি নৌবাহিনীকে জানায়। খবর পেয়ে সেন্ট মার্টিন ও এর আশপাশের এলাকায় টহলে থাকা বিএনএস খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঠের ট্রলারটি উদ্ধার করে।
ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ায় ওই ট্রলারে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রলারে থাকা ৭৬ জনকেই নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। বাকি ৬৫ জনকে পাচারকারী চক্রের শিকার ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, ৬৫ ভুক্তভোগীর অধিকাংশকেই পাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি করে রেখেছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়।
নৌবাহিনী জানায়, ট্রলারটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় লোক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ১১ সন্দেহভাজন পাচারকারী ও জব্দ করা ট্রলারটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।

জাতীয় এর আরও খবর
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ

মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

সর্বশেষ সংবাদ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
কলেরা সংক্রমণে বিশ্বে সপ্তম বাংলাদেশ 
কলেরা সংক্রমণে বিশ্বে সপ্তম বাংলাদেশ 
বিমানবন্দরে বাকবিতন্ডা : মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
বিমানবন্দরে বাকবিতন্ডা : মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ
এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
দোয়ারায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
দোয়ারায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারে ১৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক লাইসেন্স নিয়ে প্রশ্ন
মৌলভীবাজারে ১৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক লাইসেন্স নিয়ে প্রশ্ন
ছাতক ট্রমা সেন্টারে তালা, তিন বছরেও চালু হয়নি সেবা
ছাতক ট্রমা সেন্টারে তালা, তিন বছরেও চালু হয়নি সেবা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top