জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০৫:৫৫ অপরাহ্ন

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইল্যান্ড গার্ডেন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, মেয়রাল অ্যাম্বাসেডর এবং ঐতিহ্যবাহী সিলেট নগরীর ঝেরঝেরী পাড়ার কৃতী সন্তান জনাব সাদিকুর রহমান বাবলুকে সংবর্ধনা দিয়েছে এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ইউকে। প্রবাসে বসবাসরত ঝেরঝেরী পাড়ার পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার পূর্ব লন্ডনের পঞ্চখানা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এভারগ্রীন ক্লাব ইউকের সদস্যরা উপস্থিত ছিলেন।

এভারগ্রীন ক্লাব ইউকের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রফিকুন্নবী চৌধুরী সাকি। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, অ্যাসপায়ার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করা সাদিকুর রহমান বাবলুর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর এই সাফল্য ঝেরঝেরী পাড়া এবং বৃহত্তর কমিউনিটির জন্যও আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন সমস্যা, কমিউনিটির বিভিন্ন প্রয়োজন এবং এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হয়। তাঁরা কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুর সফলতা কামনা করে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধিত অতিথি কাউন্সিলর সাদিকুর রহমান বাবলু তাঁর বক্তব্যে এভারগ্রীন ক্লাব ইউকের আয়োজক ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আন্তরিকতা ও ভালোবাসা একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা তাঁর জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় কাউন্সিলর সাদিকুর রহমান বাবলু তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইল্যান্ড গার্ডেন ওয়ার্ডের জনগণ যে আস্থা ও সমর্থন তাঁর প্রতি দেখিয়েছেন, তা তাঁর জন্য অত্যন্ত মূল্যবান। তিনি ওয়ার্ডের সকল ভোটার ও বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের কথা শোনা এবং তাঁদের প্রয়োজন ও সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া তাঁর অন্যতম দায়িত্ব। জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে এভারগ্রীন ক্লাব ইউকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আখতার চৌধুরী বাবলু, রুপক আহমেদ, ইমরান চৌধুরী, এজাজ সোবহান ইমু, মোঃ এনামুল হাসান, মাওলানা আশরাফ খান, শায়রুল আহমেদ স্বপন, আহসান সাদিক, মুশফিক আহমেদ শাফি, রিফাত খান অপু, রফিউল ইসলাম চৌধুরী, মাসুদ, রেদোয়ান আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা

কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও চেষ্টা

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযান

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযান

সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top