জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

প্রসূতিসেবায় আস্থা বাড়ছে শান্তিগঞ্জ হাসপাতালে


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:২৬:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। নতুন প্রতিষ্ঠিত এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসহ বিভিন্ন চিকিৎসাসেবার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আস্থাও বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসজুড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা গর্ভবতী নারীদের নিয়মিত প্রসূতিসেবা দেওয়া হয়। এ সময় ৭৪ জন গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এসব প্রসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা পর্যায়ে প্রসূতিসেবা সহজলভ্য হওয়ায় স্থানীয় গর্ভবতী নারীদের চিকিৎসা নেওয়ার সুযোগ আগের তুলনায় সহজ হয়েছে। এতে জেলা শহর বা দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমায় রোগী ও স্বজনদের সময়, যাতায়াত ব্যয় ও ভোগান্তিও কমছে।
বিশেষ করে নিয়মিত নরমাল ডেলিভারি সেবা পাওয়ায় স্থানীয়দের মধ্যে সরকারি এ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তবে সেবার মান ধরে রাখতে প্রয়োজনীয় জনবল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রসূতিসেবার সংশ্লিষ্ট সুবিধা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদ হাসান বলেন, আমাদের হাসপাতালটি নতুন প্রতিষ্ঠিত হলেও চিকিৎসাসেবার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য উপজেলা হাসপাতালের তুলনায়ও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটি রোগীকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, হাসপাতালের সব বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। বিশেষ করে প্রসূতিসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত প্রসূতিসেবা ও নরমাল ডেলিভারির এ ধারা অব্যাহত থাকলে উপজেলার প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য মাতৃসেবা নিশ্চিতের সুযোগ আরও বাড়বে।

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি রতন শেখ 

সুনামগঞ্জে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি রতন শেখ 

জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা

জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা

সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top