জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৩৫:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যানি কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যানি কারসনকে এ বছরের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যানি কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মধ্যে এক অনন্য সেতুবন্ধ তৈরি করেছেন।
কারসনের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার মেলবন্ধন। ভাষার প্রতি তার গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা তার লেখায় বিশেষভাবে ফুটে ওঠে। তিনি নিজেও বলেছেন, কোনো লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ।
সাহিত্যে নোবেল পুরস্কারের মনোনয়ন ও বিবেচনাপ্রক্রিয়া দীর্ঘদিন গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর নাম নিশ্চিতভাবে জানা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পুরস্কারে ভূষিত হয়েছেন ১২২ জন সাহিত্যিক। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার একাধিক সাহিত্যিককে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

দেশভাগের পর প্রথম চালু হলো আসাম-ঢাকা নৌপথ

দেশভাগের পর প্রথম চালু হলো আসাম-ঢাকা নৌপথ

সর্বশেষ সংবাদ
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার
হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার
গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার
গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার
নিউমুরিং টার্মিনাল চালাবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড 
নিউমুরিং টার্মিনাল চালাবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড 
দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ
দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ
মশা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : ফখরুল ইসলাম
মশা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : ফখরুল ইসলাম
সিলেটে বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
সিলামে রাসেল হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার
সিলামে রাসেল হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার
সিলেটে আরও ১৫ ডেঙ্গুরোগী শনাক্ত : হাসপাতালে ৫০
সিলেটে আরও ১৫ ডেঙ্গুরোগী শনাক্ত : হাসপাতালে ৫০
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top