জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু 


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৭:৪৮:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন এবং ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫২ জন। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৬৯ জনের শরীরে। অন্যদিকে, এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬০ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

এদিক, দেশে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৭ জন। মৃত চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক মাসে ডেঙ্গুর সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়েছে। জুনে ২ হাজার ৯০৬ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হন। আগস্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫৩৬ জনে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে হয় ৪৩ হাজার ৭৭৪ জন।

চলতি অক্টোবরের প্রথম ১২ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮২২ জন। ফলে মাসজুড়ে সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৫ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৪২৮ জন।

মৃত্যুর হিসাবেও গত কয়েক মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মে মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন। সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৬২ জন।

হাম ও ডেঙ্গুর সংক্রমণ এবং মৃত্যুর এই চিত্র জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জাতীয় এর আরও খবর
দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনেই পুনর্পরীক্ষা: শিক্ষামন্ত্রী 

দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনেই পুনর্পরীক্ষা: শিক্ষামন্ত্রী 

১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের

টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের

আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, রেমিট্যান্স ২৫.৭৪ বিলিয়ন ডলার 

আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, রেমিট্যান্স ২৫.৭৪ বিলিয়ন ডলার 

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top