জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৭:৫০:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রাশিয়ার নতুন করে ডিজেল রপ্তানি এবং রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির সম্ভাবনায় বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা থাকলেও তেলের দাম বৃদ্ধির প্রবণতা থামেনি।

এর পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনাও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। খবর আলজাজিরার।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দরপতন কাটিয়ে ব্যারেলপ্রতি ১ ডলার ২৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ১৯ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১১টা ২৪ মিনিটে এ দর ছিল, যা গত ২৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯২ ডলার ৯৬ সেন্টে পৌঁছেছে।

সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলা তেলের বাজারে উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে হুথিরা। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এ ছাড়া সোমবারের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নতুন করে ডিজেল রপ্তানি এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

এসব উদ্যোগের ফলে বাজারে জ্বালানির সরবরাহ বাড়তে পারে বলে প্রত্যাশা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সেই সম্ভাবনার ওপর চাপ সৃষ্টি করছে।

এদিকে, চলতি মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে এ অঞ্চল থেকে তেল রপ্তানিতে যে পুনরুদ্ধারের লক্ষণ দেখা গিয়েছিল, নতুন করে হামলা বাড়ায় তা বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

মালয়েশিয়ায় ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 

ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top