জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কমলগঞ্জে তিন চা বাগানের শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৭:০৫:২৯ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: চুক্তি অনুযায়ী শারদীয় দুর্গাপূজার উৎসব বোনাস না পাওয়ার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন চা বাগানের শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দুর্গাপূজার আগেই শ্রমিকদের ন্যায্য বোনাস পরিশোধের দাবি জানানো হয়।
ডানকান ব্রাদার্সের আলীনগর চা বাগান এবং এর ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা বাগানের পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আলীনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি গণেশ পাত্র। বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি দিলিপ কৈরী, শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী ও শ্যামল গোস্বামীসহ অন্যরা।
বক্তারা বলেন, চা শ্রমিকেরা সারা বছর রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করেন। অথচ বছরের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তাঁদের উৎসব বোনাস নিয়ে অনিয়ম করা হচ্ছে। বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চুক্তি অনুযায়ী কর্মদিবস গণনা করে বোনাস দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিন রোববার ও বার্ষিক ছুটির মজুরির বিষয়টি বিবেচনায় না নিয়ে শুধু প্রকৃত কর্মদিবস হিসাব করে বোনাস দেওয়া হয়েছে। অর্জিত ছুটির দিনগুলোও কর্মদিবস হিসেবে গণনা করা হয়নি। ফলে অনেক শ্রমিক তাঁদের প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন, আমরা চুক্তি অনুযায়ীই ন্যায্য বোনাস প্রদান করেছি। অন্য চা বাগানের সঙ্গে তুলনা করলেই হিসাব পাওয়া যাবে।
মানববন্ধনে বক্তারা ২০২৩ সালের ১০ আগস্ট প্রকাশিত চা-শিল্পের নিম্নতম মজুরি-সংক্রান্ত গেজেটের উল্লেখ করে বলেন, শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার ক্ষেত্রে কাজে উপস্থিতির শর্ত আরোপের সুযোগ নেই। তাঁরা বাগান কর্তৃপক্ষের কাছে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য বোনাস পরিশোধের দাবি জানান।
এদিকে, গত ১২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা অভিযোগ করেন, ১৬ অক্টোবর দুর্গাপূজা শুরু হওয়ার আগে অনেক চা বাগানের শ্রমিক উৎসব বোনাস পাননি। যেসব বাগানে বোনাস দেওয়া হয়েছে, সেখানেও পূর্ণাঙ্গ বোনাস দেওয়া হয়নি বলে তাঁদের দাবি।
বিবৃতিতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির ভিত্তিতে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়ার অভিযোগ করা হয়। এতে শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তাঁরা।

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বড়লেখায় দূর্গাপূজা উদযাপনে প্রশাসনের জোরদার তদারকি

বড়লেখায় দূর্গাপূজা উদযাপনে প্রশাসনের জোরদার তদারকি

মৌলভীবাজারের সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি

মৌলভীবাজারের সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি

জুড়ীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক ভাইস চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

জুড়ীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক ভাইস চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ সংবাদ
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top