বড়লেখায় দূর্গাপূজা উদযাপনে প্রশাসনের জোরদার তদারকি
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৬:২২:০০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুক্রবার শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ছয়দিন ব্যাপি শারদীয় দূর্গাপূজা। এবার বড়লেখায় ১৪৭টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। এরমধ্যে ১৩৬টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগতভাবে আয়োজন করা হয়েছে। এর আগে সার্বজনিন পূজামন্ডপের প্রতিটিতে সরকারিভাবে দেওয়া হয়েছে ৬০০ কেজি করে চাল ও ২২শ’ ৫ টাকা করে আর্থিক অনুদান।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজামণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি, আনছার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক। এছাড়াও সার্বক্ষণিক টহলে থাকছে পুলিশ, বিজিবি ও প্রশাসনের ভ্রাম্যমাণ টিম। প্রতিটি মণ্ডপ তদারকিতে থাকছে প্রশাসনের বিশেষ টিম ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





