এসএমপির অতিরিক্ত কমিশনার এনামুল হকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৪৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম তাঁকে সংবর্ধনা দেন। এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা এসএমপিতে দায়িত্ব পালনকালে এনামুল হকের দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সাংগঠনিক কার্যক্রমে অবদান প্রশংসনীয়। বক্তারা তাঁর পরবর্তী কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।






