জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন


প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৮:১৮:৩৭ অপরাহ্ন

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ: অগ্রহায়ণ মাস শুরু হওয়ার আগেই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট-বড় ১৫টি হাওর এখন সোনালি ধানে ভরপুর। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে বিস্তৃত এসব হাওরে এবার আমন ও আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া সোনালি ফসলের মাঠ দেখে আনন্দিত কৃষকেরা। তবে ফলন ভালো হলেও ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় তাঁদের মধ্যে রয়েছে কিছুটা হতাশা।
উপজেলার উল্লেখযোগ্য হাওরগুলোর মধ্যে রয়েছে জোয়ালভাঙ্গা হাওর, রাজের বন, পিঠুয়া হাওর, মকার হাওর, আকুয়া হাওর, পানিউমদা হাওর, শেওলা হাওর ও বাট্টা বিল হাওরসহ আরও বেশ কয়েকটি ছোট-বড় হাওর। এসব হাওরে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা।
বুধবার কয়েকটি হাওর সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা দলবেঁধে ধান কাটছেন। কেউ কাস্তে দিয়ে ধান কাটছেন, কেউ ধানের আঁটি বাঁধছেন, আবার কেউ কাঁধে কিংবা ঠেলাগাড়িতে করে ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। পাকা ধানের মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে হাওরের চারপাশ।
জোয়ালভাঙ্গা হাওরের দেওতৈল গ্রামের কৃষক সিরাজ মিয়া বলেন, এ বছর তিনি ৮ কেদার জমিতে আমন এবং ৫ কেদার জমিতে আউশ ধানের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় তিনি বেশ আশাবাদী। রঘু দাউদপুর গ্রামের কৃষক আব্দুল সালাম বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। তবে বাজারে ধানের দাম অনেক কম।
রাজের বন হাওরের কৃষক আব্দুল কাবিরও ভালো ফলনের কথা জানিয়েছেন। পিঠুয়া হাওরের কৃষক নবাব উল্লাহ বলেন, ফলন ভালো হলেও ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা কিছুটা হতাশ। দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের কৃষক শ্রী লক্ষণ পাল জানান, জোয়ালভাঙ্গা হাওরে এবার ধানের ফলন ভালো হয়েছে। কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের কৃষক জরিফ উল্লাহ বলেন, সময়মতো বৃষ্টি হওয়া, সার ও বীজের সংকট না থাকা এবং পোকার আক্রমণ কম হওয়ায় এবার ফলন গত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ১৭ মণ পর্যন্ত ধান পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকেরা।
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরফিন হাসান জানান, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় প্রায় ১৩ হাজার ৪২২ হেক্টর জমিতে আমন এবং ৯৩৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। আবাদি জমির পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার নবীগঞ্জ উপজেলায় ধানের রেকর্ড উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে হাওরজুড়ে বাম্পার ফলনে কৃষকের ঘরে ঘরে এখন স্বস্তি ও আনন্দের আবহ। তবে উৎপাদন খরচ বিবেচনায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

শেষ পাতা এর আরও খবর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান

সর্বশেষ সংবাদ
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top