ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির রক্তদান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:২৫:০২ অপরাহ্ন
জাতীয় যুব দিবস ও স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে সিলেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের কার্যালয়ের হলরুমে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মো. ছালিম আহমদ খান, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ এবং সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, মশিউর রহমান চৌধুরী, শাহজাহান আহমদ শাহান, আরাফাত রহমান চৌধুরী, মুহিবুর রহমান শুয়াইব, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক তাইয়িব হাসান রুতবাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সিলেটের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আরও বিস্তৃত করা এবং তরুণদের মানবসেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি




