বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৫৩:১৪ অপরাহ্ন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরস্থ অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। তিনি মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী ৭ নভেম্বরের সব কর্মসূচি সফল ও সার্থক করার আহ্বান জানান।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাত বিন আব্দুল কুদ্দুস।
এদিকে, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি






