জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:১১:০৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।

শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে কিছু কারখানা খোলা থাকে। বিশেষ করে জরুরি শিপমেন্ট থাকলে সংশ্লিষ্ট কারখানাগুলো উৎপাদন চালু রাখে। একইভাবে শুক্রবারও ৮৮টি কারখানা চালু রয়েছে।

এসব কারখানায় সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণত শুক্রবার ছুটির দিনে কারখানা বন্ধ থাকে।

তবে জরুরি প্রয়োজন থাকলে কিছু কারখানা চালু রাখা হয়। শুক্রবারও এ ধরনের ৮৮টি কারখানা চালু রয়েছে। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শুক্রবার সকাল থেকে পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক। জরুরি প্রয়োজন রয়েছে এমন ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, স্বাভাবিক সময়েও নানা জরুরি প্রয়োজনে কিছু কারখানা ছুটির দিনে চালু থাকে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিল্পাঞ্চলে গতকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পুরোদমে কাজ শুরু হলেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন মজুরি নিয়ে শ্রমিকদের দাবি ও অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিকদের আপাতত কর্মস্থলে ফিরে উৎপাদন সচল রাখা প্রয়োজন। তবে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হলে কাজে ফেরা কঠিন হবে। তাই শ্রমিকদের বাড়িতে গিয়ে পুলিশি তল্লাশি বা হয়রানির অভিযোগের মতো পরিস্থিতি বন্ধ করে তাদের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

জাতীয় এর আরও খবর
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

সর্বশেষ সংবাদ
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top