জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার আবেদন


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:০৩:৩৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন জানানো হয়। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন মামলায় গ্রেফতার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রায় এক মাস পর ট্রাইব্যুনালে আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও।
শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর।
শুনানিতে শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি। এরপর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।
মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা। এ ছাড়া সাবেক পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।
এর আগে, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে।

জাতীয় এর আরও খবর
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top