জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দেশের সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:২২:০৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে এখনও প্রায় সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছেন। দারিদ্র্যের হার কমলেও সেই অনুপাতে দরিদ্র মানুষের সংখ্যা কমানো যাচ্ছে না। অন্যদিকে দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। ৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানান।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে। বেড়েছে মানুষের গড় আয়ু, কমেছে দারিদ্র্যের হার। তবে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত দেশের বড় একটি জনগোষ্ঠী। এমনকি দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা বিপুলসংখ্যক মানুষ সামান্য আয় কমলেই আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
যুব কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতি চার জন তরুণের একজন বেকার। শিক্ষিত তরুণদের ক্ষেত্রে প্রতি তিন জনে একজনের কর্মসংস্থান নেই। অথচ মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭৪ বছরে পৌঁছেছে, যা দেশের একটি বড় অর্জন। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিশুশ্রমের হার এখনও বেশি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। দেশের সামগ্রিক উন্নয়নের সুফল তাদের কাছে সমানভাবে পৌঁছায়নি; বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকারও হতে হয় তাদের বেশি।
তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার দায়িত্ব রয়েছে। সমাজের অগ্রসর ও সচেতন মানুষ তাদের পাশে না দাঁড়ালে দেশের সামগ্রিক অর্জন একসময় ঝুঁকির মুখে পড়বে। এর প্রভাব পড়বে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার ওপর।
সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সিপিডির এই ফেলো। তার মতে, যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা জনপ্রতিনিধিদের দায়িত্ব।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন করতে হবে। তাদের সমস্যা ও সংকট নিয়ে সংসদে আলোচনা করতে হবে। একইসঙ্গে আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও এসব মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। সংসদ সদস্যদের কাছে এটাই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের প্রচেষ্টায় সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের একই জায়গায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। সংসদীয় ককাস মূলত সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সর্বশেষ সংবাদ
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top