জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:১৯:৩১ অপরাহ্ন

হাসপাতালে অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সিলেট নতুন ৬ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৬ জনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯, নর্থ ইস্ট মেডিকেলে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১০৫৭ জনের মধ্যে হবিগঞ্জে ৪২৫, সুনামগঞ্জে ২৪২, সিলেটে ২৬৬ এবং মৌলভীবাজারে ৯১ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১ নভেম্বর সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ৫৪ বছর বয়সী নুরুল আলম। এর আগে ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ৪ বছর বয়সী ফারদিন আহমদ। এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ

সর্বশেষ সংবাদ
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top