জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৯:২২:৫২ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। জামায়াতের নেতাকর্মীরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নবনির্বাচিত জেলা আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যরা। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাঁদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। শুধু সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না; এর জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে ইসলামী বিপ্লব সাধিত হবে। দেশের পথহারা মানুষ সঠিক পথের দিশা খুঁজছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের মানুষ সহজ-সরল ও সম্ভাবনাময়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়া এবং তাঁদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এক্স

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭

সর্বশেষ সংবাদ
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
কমলগঞ্জে ৪০ লাখ টাকার কালভার্ট নির্মাণ শুরু হয়নি দুই মাসেও
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : সুনামগঞ্জে আমীরের শপথ অনুষ্ঠানে ড. আযাদ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিয়ানীবাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩ নেতা গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
সেনা-র‌্যাব কর্মকর্তা সেজে চাঁদাবাজি, আটক ১
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
এসআরবির পৃথক অভিযানে আটক ৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে মামলা : রনজিতসহ আসামি ১৯৫, গ্রেপ্তার ১৩
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
ডা. মকবুল হোসেনের ইন্তেকাল, আজ জানাযা
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
তাহিরপুরে অটোরিকশা উল্টে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top