জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৩১:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডেঙ্গুতে দুজন মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও নতুন করে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২৭১ জনের।

অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন দুজন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪৩৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৭, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাতীয় এর আরও খবর
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top