জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সেনাবাহিনীর মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি 


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৩৬:৫০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফেরত পাঠাতে চায় ভারত। এ ক্ষেত্রে তাকে সামরিক বিমানে করে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাসদস্যদের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। তবে দেশে ফেরার পর জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার শর্তও দিয়েছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে ভারত দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। প্রথমত, তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলসহ স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দেওয়ার জন্য ভারত হস্তান্তর করতে চায় না। বরং তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান, সেটিই নয়াদিল্লির প্রত্যাশা। আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার পক্ষেও ভারত।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি ভারত। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে দেশটি।

২০২৪ সালের ডিসেম্বরেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। তবে প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে ভারত এখনো সিদ্ধান্ত জানায়নি।

বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করতেই এ আলোচনা হয়েছিল বলে ভারতীয় সামরিক সূত্রের দাবি।

এদিকে ভারতীয় সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে জানিয়েছেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত।

বিবিসি বাংলার দাবি, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে বাংলাদেশের বর্তমান সরকার তাকে ফেরাতে কতটা আগ্রহী, তা নিয়ে ভারতের কর্মকর্তাদের সংশয় রয়েছে। তাদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের মধ্যে তার ফেরা কঠিন হলেও ভারত তার দেশে ফেরার ঘোষণায় সম্মতি দিয়েছে। শেষ পর্যন্ত তিনি ফিরতে না পারলে বাংলাদেশ সরকারের অনাগ্রহকেই দায়ী করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে নয়াদিল্লি।

জাতীয় এর আরও খবর
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানের পাখায় ত্রুটি

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top