জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:২৭:৪৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: দুই দফায় পাঁচ দিন কর্মবিরতি ও অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণার পর অবশেষে ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যা থেকে কিছু শ্রমিক কাজে যোগ দিলেও শনিবার থেকে বাগানে পুরোদমে কাজ শুরু হচ্ছে। প্রশাসনের উদ্যোগে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির পর বাগান চালুর এ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শ্রমিক প্রতিনিধি, বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, খেজুরীছড়া চা বাগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পরিবেশ বজায় রেখে পূজা উদযাপন করা হবে। এ বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
এ ছাড়া বাগানের মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সম্ভবপর বরাদ্দ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বাগানের ডিজিএম ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়Ñএমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। এ ধরনের অভিযোগের উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ফিনলে কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে অপসারণ, অন্যত্র বদলি অথবা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পর এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কোনো পক্ষের বিরুদ্ধে বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করা হবে না বলেও উভয় পক্ষ সম্মত হয়। সভায় শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বৃতেশ বোনার্জী, পরিমল তাঁতী ও ডালিম বোনার্জী। বাগান কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ফিনলে হাউজের ইঞ্জিনিয়ারিং বিভাগের মহাব্যবস্থাপক কে কে সাদেক এবং ডিনস্টন ডিভিশনের ডিজিএম মো. হুমায়ুন কবির মজুমদার। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ, বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব আলী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন। এর আগে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ফিনলে কর্তৃপক্ষের ১২ নভেম্বর স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের ধর্মঘটের পর ১২ নভেম্বরও শ্রমিকরা কাজে যোগ দেননি। একই সঙ্গে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে আনার অভিযোগ করা হয়। নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে ১৩ নভেম্বর থেকে বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে পলিপ্যাক কারখানা, সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার এবং বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত নির্দিষ্ট শ্রমিকদের এ বন্ধের আওতামুক্ত রাখা হয়েছিল। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হওয়ায় বাগানে কর্মচাঞ্চল্য ফিরে আসার পাশাপাশি শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ

দুর্ভোগে মৌলভীবাজার ও রাজনগরের দেড় লাখ মানুষ

কমলগঞ্জে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

কাতার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেলেন বড়লেখার আফরোজা

কাতার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেলেন বড়লেখার আফরোজা

সর্বশেষ সংবাদ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top