জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৭:২৯:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত এ সভায় জালালাবাদ রোটারি ক্লাবের সদস্য, ট্রাস্টি বোর্ড ও আজীবন সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি শফিক আহমদ বখত। সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি রোটারিয়ান হানিফ মোহাম্মদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালি।
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন পিডিজি সহিদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও অধ্যাপক জামিল আহমদ চৌধুরী।
বক্তারা উপস্থাপিত বার্ষিক ও আর্থিক প্রতিবেদনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি হাসপাতালের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সবাইকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি




