জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা


প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৭:৪৮:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : কৃষি গুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারিতেই হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে কৃষি বিশ^বিদ্যালয়সমূহের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সভায় কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রম জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারি মাসে নেওয়ার অনুরোধ জানায় ইউজিসি। তবে ইউজিসির সেই অনুরোধ রাখেননি বিশ^বিদ্যালয়সমূহের উপাচার্যরা।
সভায় ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ডেট পরিবর্তন করে নাই, তাই আপাতত আমাদের ডেট পরিবর্তন হচ্ছে না। পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে যদি সরকারিভাবে কোনো নোটিশ আসে, তখন আমরা ভর্তির ডেট পরিবর্তন নিয়ে চিন্তা করবো।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। শিক্ষার্থীরা পছন্দমতো তাদের কেন্দ্র চয়েজ দিতে পারবে। আমরা এবার জিপিএ কিছুটা শিথিল করেছি। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার আমরা সেটা কমিয়েএসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।
জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ গত শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর মধ্যে ছিল-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রচ্ছদ এর আরও খবর
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী

২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

সর্বশেষ সংবাদ
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top