দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:৪১:২৫ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহী ঈদগাহ সংলগ্ন দলদলি চা-বাগানের দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীর মধ্যে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ‘হোপ বিয়ন্ড স্ক্যায়ার্সসিটি’ কানাডা-বাংলাদেশ চ্যারিটি সংস্থা। সোমবার দুপুরে বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিনিধি অমিত চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা চক্রবর্তী ও সহকারী শিক্ষিকা ঊষা দাশ।
এ সময় সংস্থার প্রতিনিধি সমরজিত দেব, শুভ, স্বেচ্ছাসেবক শিরিনা এবং বিদ্যালয়ের দপ্তরি রিপন কুর্নিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১১০ শিক্ষার্থীর মধ্যে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সংস্থার প্রতিনিধিরা। এ ছাড়া কুইজের সঠিক উত্তর দেওয়ায় ১০ শিক্ষার্থীকে বিশেষ উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি




