জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৪:১৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এই মাসে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানিয়েছে।
এলটিইউ, ভ্যাটের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মাসটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতির মধ্যে অক্টোবর মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছরের অক্টোবর মাসের তুলনায়ও চলতি অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয়েছিল ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে আদায় দাঁড়ায় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। ধারাবাহিকভাবে রাজস্ব আদায় বাড়তে বাড়তে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে তা ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে। তবে এক মাসের এই সাফল্যের পরও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম থাকায় বাকি সময়ে আদায় বাড়ানোই এখন এলটিইউ, ভ্যাটের জন্য বড় চ্যালেঞ্জ।

প্রচ্ছদ এর আরও খবর
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

সর্বশেষ সংবাদ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top