জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জনগণকে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে : ১১ দলীয় ঐক্য


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:০৪:১৪ অপরাহ্ন

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। নেতারা বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।
ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

সর্বশেষ সংবাদ
দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
এপেক্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এপেক্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা
কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা
‘হু’জ হু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
‘হু’জ হু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক
জনগণকে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে : ১১ দলীয় ঐক্য
জনগণকে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে : ১১ দলীয় ঐক্য
জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন
জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন
ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top