জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব

প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৯:০৩ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলবে মহারাসলীলার মূল আয়োজন। এ উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম রাসলীলা এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মহারাসলীলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী কমলগঞ্জে আসেন। বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিও রয়েছে। রং-বেরঙের পোশাক, নৃত্য ও বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে মণিপুরি পল্লিগুলো। উৎসব উপলক্ষে এলাকায় বসেছে মেলা। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আয়োজকেরা জানান, দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজন গোধূলি পর্যন্ত চলবে। এ নৃত্যে রাখালের সাজে শ্রীকৃষ্ণের বাল্যকাল তুলে ধরা হয়। রাত ১১টার দিকে শুরু হবে শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলার নৃত্য। গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার বিভিন্ন দিক কথা, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। এ নৃত্য চলবে ভোররাত পর্যন্ত।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

প্রচ্ছদ এর আরও খবর
রোপা আমনে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

রোপা আমনে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ

কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

সর্বশেষ সংবাদ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top