সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৪:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৩ শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ৪০ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৩ মাস ২২ দিন শিশু আরিশা ইসলাম সিলেটের জকিগঞ্জ, ৬ মাস বয়সী জায়ান সুনামগঞ্জ সদর ও ১ বছর ৩ মাস বয়সী সিয়াম আহমদ মৌলভীবাজার বড়লেখা উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, পার্কভিউ মেডিকেলে ২, নর্থ ইস্ট মেডিকেলে ৫, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫২৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিকেলে ২২, নর্থ ইস্ট মেডিকেলে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ৪, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০০, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৪, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও ৫ জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৪৫ জন।





