জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

রক্ষা করতে হবে নগরীকে


প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ১২:৩০:৪৭ অপরাহ্ন

বন্যা ও জলাবদ্ধতা এখন অনেকটা সাংবাৎসরিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সিলেটের নগরবাসীর জন্য। প্রায় প্রতি বছর বর্ষাকালে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে নগরীর অধিকাংশ এলাকাসহ নিম্নাঞ্চল। এর কোন সুরাহা ও সমাধান যেনো নেই। নেই সমাধানের কোন বাস্তব উদ্যোগ বা পদক্ষেপ।

গত বছরের মতো বড়ো ধরনের বন্যা হলে এবারও কি একই দুর্ভোগ পোহাতে হবে সিলেটবাসীকে? এবার বন্যা মোকাবেলায় কতোটুকু প্রস্তুত সিলেট? এসব প্রশ্নের জবাব পাওয়া গেছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বক্তব্যে। প্রধান প্রকৌশলী সাংবাদিকদের বলেন, আমাদের কোন প্রস্তুতি নেই। আমাদের কোন শহর রক্ষা বাঁধ নেই। ফলে নদীর পানি বেড়ে গেলে আমাদের কিছুই করার নেই। তখন পানিতে তলিয়ে যাবে নগরী। এ যেনো এক অসহায় আত্মসমর্পণ।

গতকাল দৈনিক জালালাবাদে ‘শহর রক্ষা বাঁধ কতদূর” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, সুরমা ঘিরেই সিলেটের জনজীবন। সুরমার তীরেই সিলেট নগরী। কালিঘাট, বন্দরবাজার, কাজিরবাজার, লামাকাজিসহ প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী সব বাজারে দীর্ঘকাল যাবৎ জমজমাট বাজার পরিচালিত হচ্ছে। কিন্তু ইদানিং অল্প বৃষ্টিতেই এসব বাজারে পানি ওঠে যায়, বাজার ছাড়িয়ে জনপদে গড়ায় সেই পানির তাণ্ডব। তাছাড়া গত বছর থেকে একটু বৃষ্টিতেই সিলেট নগরী ও আশপাশের জনপদ পানিবন্দী হওয়ায় সুরমা আবারও আলোচনায় আসে। জোরালো হয় সুরমা-কুশিয়ারার খননের বিষয়টিও। শেষ পর্যন্ত জনদাবির মুখে একটি প্রকল্পের মাধ্যমে সদর ও বিশ্বনাথ এই দুই উপজেলায় সুরমার ১৫ কিলোমিটার খনন কাজ শুরু হয়।

গত ২১ জানুয়ারী ৫০ কোটি টাকা ব্যয়ে লামাকাজি থেকে কুশিঘাট পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় নদী খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী, যা অর্ধেক শেষ হয়েছে। পানি বেড়ে যাওয়ায় বাকী কাজ আর এ বছর শেষ হবে না। নদী খননের পাশাপাশি শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি ওঠে গত বছরের মাঝামাঝি সিলেট নগরীতে ভয়াবহ বন্যার পর। সিটি কর্পোরেশন সূত্রে প্রকাশ, শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড একটি সমীক্ষা চালাচ্ছে। সমীক্ষা শেষে পরবর্তী কার্যক্রম শুরু হবে। অনেকেই দাবি করছেন দ্রুত পুরো নদী খননের বিষয়টি হাতে নেয়া হোক এবং শহর রক্ষা বাঁধের কাজ মাঠ পর্যায়ে হোক।

একথা বলার অপেক্ষা রাখে না যে, বন্যা ও জলাবদ্ধতা এদেশের জনগণ এবং অর্থনীতির জন্য একটি পুরোনো বড়ো সমস্যা। জলাবদ্ধতার জন্য এতোদিন শুধুমাত্র নালা-নর্দমা ও ছড়া খালকে দায়ী করা হয়েছে। এ অবস্থায় জলাবদ্ধতার নদী খননের গুরুত্ব চাপা পড়ে গেছে। এদিকে তেমন কেউ খেয়াল করেননি। এখন বুঝা যাচ্ছে সিলেট নগরীর জলাবদ্ধতা ও বন্যার জন্য বিশেষভাবে দায়ী সুরমা নদীর ভরাট হয়ে যাওয়া। দেশের অন্যান্য নদনদীর মতো সুরমা নদীও ভালোভাবে খনন হয়নি বহুকাল যাবৎ। স্বাধীনতার পর সরকার দেশের নদনদী খননের দিকে মনোযোগ দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিক্ষিপ্তভাবে কিছু নদীতে ড্রেজিং হলেও বড় কোন পরিকল্পনা নেয়া হয়নি এক্ষেত্রে। ফলে গত অর্ধ শতকে সিলেটের সুরমা-কুশিয়ারাসহ দেশের প্রায় সবগুলো নদনদী পলি জমে ভরাট হয়ে গেছে। কমে গেছে নাব্যতা তথা পানি ধারণ ক্ষমতা। এর ফলে বর্ষা মৌসুমে এসব নদনদী পানিতে পূর্ণ হয়ে আশপাশের শহর নগর ও জনপদগুলো প্লাবিত করছে। নদ নদী পানিপূর্ণ হয়ে ওঠায় সিলেটসহ নদী তীরবর্তী বিভিন্ন নগরী ও শহরের জমা বৃষ্টি পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। বিভাগীয় নগরী সিলেটকে উপর্যুপরি জলাবদ্ধতা ও বন্যা থেকে রক্ষার জন্য এখন সংশ্লিষ্ট নদী খননের পাশাপাশি শহর রক্ষা বাঁধ নির্মাণ অতীব জরুরী। কারণ বিগত বন্যায় নগরী ও এর আশপাশের এলাকায় জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যসহ যে আর্থিক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, তা রীতিমতো শংকা সৃষ্টিকারী। দেশের এই আর্থিক সংকটকালে ব্যবসা বাণিজ্যে যদি বন্যা ও জলাবদ্ধতার জন্য বাড়ছে ক্ষয়ক্ষতির চাপ ও প্রভাব পড়ে তবে তা হবে বিপর্যয়কর। আমরা এই কঠিন সত্য ও বাস্তবতা উপলব্ধি করে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শরতের আকাশে আগুন
শরতের আকাশে আগুন
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top