জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শান্তিপূর্ণ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য : এডভোকেট জুবায়ের/১

প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৫, ৮:১৬:২৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সাহিত্য-সংস্কৃতি প্রজন্মের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। উদ্ভট, অপ্রয়োজনীয়, অশ্লীল সংস্কৃতির চর্চা সমাজ ও রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনে। তাই আমাদের প্রজন্মের সুস্থতা, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে সাহিত্য-সংস্কৃতির ইতিবাচক চর্চা বাড়াতে হবে। শান্তিপূর্ণ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য। তিনি বলেন, যে কোন ক্রান্তিকালে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক কার্যক্রম মানুষকে উজ্জিবিত ও ঐক্যবদ্ধ করে।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার নগরীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী লিডারশিপ প্রোগ্রাম-২৫ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সিলেট অঞ্চল পরিচালক সাংস্কৃতিক সংগঠক ও প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও দেশাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

প্রধান আলোচকের আলোচনায় ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, যে কোন সভ্য সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রম। সাহিত্য, সংস্কৃতির সংস্পর্শ মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে। তিনি সুস্থধারার সংস্কৃতির চর্চা ও বিকাশে সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গঠন এবং পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর এবং সিলেট জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সুনমাগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমদ খান, আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, দেশাসের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল-ইমরান, সিলেট জেলা সভাপতি নিজাম উদ্দিন খান, হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি, এডভোকেট নুরুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি নোমান আহমদ প্রমূখ। সভায় বৃহত্তর সিলেটের সবগুলো উপজেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রত্যেককে দেশাসের প্রকাশনা সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর

আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top