ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪:৩৯ অপরাহ্ন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর হাওয়াপাড়া, জেলরোড, বারুতখানাসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। কর্মসূচি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, জননেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছেÑজনগণের যেকোনো দুর্যোগে সুখে-দুঃখে বিএনপিকে সবসময় পাশে থাকতে হবে। তাঁর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো বর্তমানেও মাঠে থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রুখতে সিলেট মহানগর বিএনপি মাঠে নেমেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেককে নিজ নিজ আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতে প্রতিটি ওয়ার্ডে আরও জোরদার করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের এ মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার ও শুয়াইব আহমদ শোয়েব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহসাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন ও হারুনর রশীদসহ সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি






