জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা


প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৬:৪১:০০ অপরাহ্ন


সিলেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্বা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মফিক ও গীতা পাঠ করেন অধ্যাপক নন্দলাল শর্মা। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান।

সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, হাজী এম এ মতিন, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নন্দলাল শর্মা, অধ্যক্ষ প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, অধ্যাপক মো. মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসিম উদ্দিন, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, সমিতির সহ সভাপতি মো. রুস্তম খান, সাবেক সেক্রেটারি মো. সিকন্দর আলী, সংবর্ধিত সমিতির জীবন সদস্য অধ্যক্ষ ডা. জাবেদ জিল্লুল বারী ও লন্ডন বরো অব বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর মুহিব চৌধুরী ।

পেশকৃত উভয় প্রতিবেদনের উপর মতামত ও পরামর্শ প্রদান করেন সমিতির জীবন সদস্য মো. আব্দুল ওয়াহিদ, মতিলাল মালাকার, সৈয়দ কামাল আহমদ বাবু, মাওলানা ফিরোজ উদ্দিন, জহির হোসেন, ডা. হোসাইন আহমদ, মো. সোয়েব আহমদ, পারভেজ আলম, আমিরুল ইসলাম শাহেদ, আবু হেলাল চৌধুরী সুফিয়ান। অনুষ্ঠানে সমিতির জীবন সদস্য, সিলেটের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাবেদ জিল্লুল বারী হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হওয়ায় তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং লন্ডন বরো অব বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর মুহিব চৌধুরীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির ২০২৫–২০২৬ সেশনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আজিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। মৌলভীবাজার সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যগণ হলেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহসভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী ও এডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাশ, প্রচার সম্পাদক প্রভাষক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মো. বাবুল সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজকল্যাণ সম্পাদক দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মো. আবুল ফজল চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর রাসেল, চৌধুরী এনায়েত মাওলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ ও মো. রইছ উদ্দিন।

সাধারণ সভায় বক্তারা মৌলভীবাজারের অতীত ঐতিহ্য তুলে ধরার লক্ষে সিলেটস্থ মৌলভীবাজার সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহবান জানান। বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, মৌলভীবাজার সমিতিকে এগিয়ে নিতে সিলেট নগরীতে একটি স্থায়ী কার্যালয় স্থাপনসহ সমিতির সকল সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী মৌলভীবাজারবাসীর প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতিকে আরো এগিয়ে নেয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

সংগঠন সংবাদ এর আরও খবর
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

সর্বশেষ সংবাদ
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top