জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ


প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫, ১২:২২:০১ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক ::

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ দেখতে বাংলাদেশের ফুটবল সমর্থকরা মুখিয়ে রয়েছেন।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।

সন্ধ্যা সাতটায় খেলা হলেও দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খুলবে বাফুফে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি দেখা যায়। আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। টিকিট না পাওয়া সমর্থকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন।

টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীও আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর। দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে। গ্যালারিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে বাফুফে এখনো কোনো তথ্য প্রদান করেনি।

ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বাফুফে একটি উৎসবের আবহও রাখছে। খেলার দেড় ঘণ্টা আগে গান-বাজনার আয়োজন করছে। এ রকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয়। একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতোপূর্বে এমন ঘটনা দেখা যায়নি।

টিকিট অনলাইনে উন্মুক্ত থাকায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থকরা ম্যাচের টিকিট কিনেছেন। বাফুফে সূত্র জানায়, মোট ১৪টি দেশের সমর্থকরা মিলিয়ে প্রায় ১২০টি টিকিট কিনেছেন। এশিয়া ছাড়িয়ে ইউরোপ ও আফ্রিকার দেশ থেকেও টিকিট বিক্রি হয়েছে।

যেসব দেশে বিক্রি হয়েছে টিকিট: জার্মানি:২৭টি, সিঙ্গাপুর:১৭টি, যুক্তরাজ্য:১৩টি, সৌদি আরব:১২টি, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত: ১২টি করে, অস্ট্রেলিয়া: ৯টি, ওমান: ৫টি, ভারত: ৪টি, কানাডা ও নেদারল্যান্ডস: ৩টি করে, ফ্রান্স ও ব্রাজিল: ২টি করে এবং উগান্ডা: ১টি

সবমিলিয়ে বিদেশ থেকে ১২০টি টিকিট বিক্রির তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গ্যালারির মোট ১৮,৩০০টি টিকিট ছাড়ার পাশাপাশি কিছু প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটও বিক্রি করা হয়েছে।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top