সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৮:০১:৫৪ অপরাহ্ন
সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর আয়োজনে ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (সিলেট ডি.এফ.এ.) এর সহযোগিতায় এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর পৃষ্ঠপোষকতায় দুইদিনব্যাপী (২০ ও ২১ জুন ২০২৫) ‘‘সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর এ্যাডহক কমিটির পরিচিতি ও রিফ্রেশার্স কোস-২০২৫’’ এর শুভ উদ্বোধন শুক্রবার সকালে সিলেট ক্রীড়া কমপ্লেক্স এর হলরুমে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও ‘‘সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর এ্যাডহক কমিটির পরিচিতি ও রিফ্রেশার্স কোস-২০২৫’’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর এ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন ও সদস্য সাহাজ উদ্দিন টিপু, বাংলাদেশ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী উসমান গণি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব রেফারী মোঃ আজাদ রহমান, বাংলাদেশ রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হারুন উর রশীদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় এর উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফিজিক্যাল ইন্সট্রাক্টর সুজিত কুমার ব্যানার্জী এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য ও সাবেক ক্রীড়াবিদ মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানের প্রারম্ভেই সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ফয়েজ আহমদ, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুল বাসিত ও মোঃ জৈন উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিজ, আনোয়ার হোসেন সাজু, সুনামগঞ্জ জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মইনুল হোসেন, আনোয়ার হোসেন, সালাহউদ্দিন রাজু, শামীম আহমদ, ইকবাল আহমদ রাসেল, মনিরুজ্জামান রাসেল, হাবিব হাসান কাশেম, আলাল মিয়া, আব্দুর রশিদ, হাসানুজ্জামান মিলন, নাজিম আহমদ, হামিদ মিয়া, রফিক আহমদ, হোসাইন আহমদ হাসান সহ সিলেট জেলার প্রতিটি উপজেলা হতে আগত রেফারীবৃন্দ, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার প্রমুখ। উক্ত ফুটবল রেফারী রিফ্রেশার্স কোর্স-২০২৫ এ প্রায় একশতজন রেফারী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি






