জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৭:১৬:৩৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন- তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি অফিস স্থাপন, কুলাউড়া শহরের যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা প্রশাসক আরও বলেন, মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
তিনি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে মৌলভীবাজারকে ‘গ্রীণ মৌলভীবাজার’ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।
সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, ব্যবসায়ী ও সাবেক উপজেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমীর প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি রফিক মিয়া ফাতু ও ডা. কুতুব উদ্দিন, সহসম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ সুমন।

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top