ড. মাহমুদুর রহমানে মাতৃবিয়োগে সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৮:৫৮:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সোমবার সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুম হেলাল এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সিনিয়র সহ সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী পৃথক শোকবার্তায় বলেন, শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে দেশ একজন গুণী মানুষকে হারিয়েছে। তিনি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। সংগঠনের নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





