ছাতকে হাইওয়ে থানার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৮:২৬:২৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় ছাতকের ধারণবাজার এলাকায় হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে সিলেট সার্কেল এর সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাট এর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রনজয়, সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপ শাখার সভাপতি মিদুল মিয়া, আবদুর রহিম মেম্বার, জাউয়াবাজার উপ-শাখার সভাপতি ঝুমুন, সাধারণ সম্পাদক আবদুল হক, গোবিন্দগঞ্জের অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রবিউল হাসান নয়ন, জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ, জুয়েল রানা প্রমুখ। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ধারণ নতূনবাজার জামে মসজিদের মাওলানা কুতুব উদ্দিন সালেহী।







