দোয়ারায় দুর্ঘটনাজনিত মৃত্যুবরণকারী পরিবারে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৮:০৩:১৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে জনপ্রতি ২০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান ও ইউপি সদস্য মনির হোসেন।







