সুনামগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৬:২৩:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে দিবসটি পালিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ ও গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সিভিল সার্জন জসীম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, এডভোকেট শেরনুর আলী, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি জসীমউদ্দিন, বাসস প্রতিনিধি আমিনুল হক ও একাত্তর টিভির প্রতিনিধি শহীদ নুর।
বক্তারা শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এ দেশটা সাইকোপ্যাথ শেখ হাসিনা দখল করে খুনের রাজত্ব কায়েম করেছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে দেশের জনতাকে ক্ষেপিয়ে তুলেছিলেন। পুলিশের গুলিতে তখন শহীদ হন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার নির্মম হত্যাকান্ডের করুণ দৃশ্য দেখে এদেশের মানুষ হাসিনার পদত্যাগ দাবি করেন। একদফা দাবির মুখে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শহীদ আবু সাঈদের রক্তে গড়া নতুন বাংলাদেশকে জুলাই আকাঙ্খার চেতনায় গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।







