বড়লেখায় যমুনা গ্রুপের চেয়ারম্যান স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:২৪:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে স্মরণসভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব ও স্বজন সমাবেশ বড়লেখার আয়োজনে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের সভাপতিত্বে ও বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান ও দোয়া মাহফিল পরিচালনা করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সহকারি অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক হাসিনা আক্তার, সহকারি শিক্ষক রেজাউল করিম, শিরীন ফাতেমা, মোকাদ্দেস হোসেন, আব্দুল বাতিন, জামিল আহমদ, কবির উদ্দিন, জাকারিয়া আহমদ ও তায়েফ আহমদ প্রমুখ।






