পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৭:৩৪:২৩ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : পান্ডুলিপি প্রকাশন ও মাওলানা আবদুল আজিজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ইতালী প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ রচিত পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের শহিদ সুলেমান হলে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পা-ুলিপি প্রকাশক বায়েজীদ আহমদ ফয়সল এর সভাপতিত্বে ও হেলাল নির্ঝন এবং আবু জাফর মোহাম্মদ সালেহ’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাল আহমদ চৌধুরী। মুল প্রবন্ধ পাঠ করেন শিক্ষাবিদ পলাশ এফ জোয়ারদার। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। এর আগে রাজধানী ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব গ্রন্থের লেখক মাওলানা শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অবসর প্রাপ্ত) এম. আতাউর রহমান পীর, শিক্ষাবিদ লে. কর্নেল (অবসর প্রাপ্ত) সৈয়দ আলী আহমদ, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সমাজসেবী এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ছাতকের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কবি শামছুল কবির মিছবাহ চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, লেখকের ভাতিজা মাওলানা আবদুল্লাহ আল মাসুদ।







